বিজ্ঞাপন

বাজেটে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি : নাহিদ

বাজেটে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, এক বছরের জন্য বাজেট বাস্তবভিত্তিক হলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটির পূর্ণ প্রতিফলন ঘটেনি।

তিনি বলেন, বর্তমান সময়ের যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে। আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলতেছি, এ বাজেটের মধ্য দিয়ে সেটা আসেনি।

বিজ্ঞাপন

পড়ুন : কালো টাকা সাদা করার সুযোগ জুলাইয়ের চেতনার পরিপন্থি: সিপিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন