১০/০২/২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে একাধিক বাড়িঘরে হামলা ও কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় চাঁদা না দেয়ায় কয়েকটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে নামধারী বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

গতকাল বুধবার (৭ মে) দিবাগত রাতে চাঁদা না স্থানীয় বিএনপির নামধারী ৫০ থেকে ৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র হাতে অতর্কিত হামলা চালিয়ে, আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাসির উদ্দীনের বাড়ি সহ সোহেল, মুকুল, শামিম আহম্মেদ স্বপন’র বাড়ি পরিকল্পিত ভাবে ভাংচুর করে এবং এক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,হামলাকারীরা চর হোগলা,মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে গঠিত কিছু বিএনপির সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল। ৫ আগষ্ট ক্ষমতার পালাবদলে তারা বেপরোয়া হয়ে উঠে। এর আগেও এলাকার সাধারণ লোকজনকে মারপিট ও মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

থানায় অভিযোগের ভিত্তিতে জানা,হামলাকারীরা হলো চর হোগলা গ্রামের,আব্দুল মোতালেব (৭০),শাহাদাত (৩০),নাহিদ (২৯),রাকিব (২২),হিমেল (২৪),মহিন (৩২),জসিম (৩৮),সাইফুল (২৮),পলাশ (২৬),জয় (২৫),শামীম (৩০) ও সেলিম (৩৪),শহীদ (২৭),মাসুদ (২৪),রহমত উল্লাহ্ (৩৫),ফারুক (২৭),বাবু গাজী (২৯),রিমন (৩২) ও আসাদুল্লা (৩৬) সহ আরও অনেকে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, এ ঘটনাশ একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এনএ/

দেখুন: বিয়ে বাড়িতে মাংস দিতে দেরি হওয়ায় কনে পক্ষের উপর বর পক্ষের হা/ম/লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন