বিজ্ঞাপন

বাড়ির পাশের ডোবায় ডুবে ১ শিশুর মৃত্যু

জামালপুরে বসত বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে জেলার ইসলামপুর উপজেলার পূর্ব ঢেংগারগড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার পূর্ব ঢেংগারগড় গ্রামের শুক্কুর আলীর ছেলে তানভীর (৫)। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও ধান ভাঙানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তানভীর সবার অগোচরে বাড়ির আঙিনা থেকে পাশের বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই ডোবায় শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির চাচা সোলাইমান জানান, শিশুরা সাধারণত বাড়ির উঠানে খেলাধুলা করে এবং পরিবারের সদস্যরা তাদের দেখভাল করেন। তবে ঈদকে সামনে রেখে সবাই ঘরের কাজে ব্যস্ত থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইসলামপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মোহনগঞ্জে অবৈধপন্থায় নদী থেকে বালু উত্তোলনে কৃষকদল নেতাকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন