শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলার প্রথম দিন দুপুর থেকেই দর্শনার্থীর আনাগোনা ছিল। তবে মেলা শুরু হলেও এখনো সব স্টলের কাজ শেষ হয়নি। স্টলগুলোর সাজসজ্জার কাজ চলছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় প্রবেশের মূল ফটক দিয়ে ঢুকে হাতের ডান পাশে বেশ কিছু স্টল এখনো সাজানো হয়নি। অনেক স্থান ফাঁকা পড়ে রয়েছে। সেখানে স্টল সাজানোর জন্য কাঠের জিনিসপত্র রাখা হয়েছে।
একই চিত্র চোখে পড়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মূল ভবনেও। ভবনটির ডান ও বাম দুই পাশেই অনেক স্টলের কাজ চলছে। আর মেলায় প্রবেশ করে মূল ভবন পেরিয়ে উত্তর দিকের খোলা স্থানে করা স্টলগুলোরও কোনো কোনোটির কাজ শেষ হয়নি। সেখানে মাটিতে বসানো ইট ও বালুর মিশ্রণ জানান দিচ্ছিল- মেলা সবে শুরু হলো।
পড়ুন: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
আর/


