১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রওশন এরশাদের ‘দালাল মহলে’ নির্মিত বাণিজ্যিক ভবনে ভাংচুর

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈত্রিক বাড়িতে নির্মানাধীন বাণিজ্যিক স্থাপনা ভাংচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল সেখানে হামলা চালিয়ে নির্মিনাধীন স্থাপনা ভাংচুর ও পুরোনো বাড়িটির ভেতরের আসবাবপত্র ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়িকে ‘দলাল মহল’ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি এ বাড়িতে ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নিয়েছেন রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়। এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে । জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ওই অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ২ টার দিকে সেখানে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে স্থাপনা ভাংচুর ও পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে ভাংচুর করে আসাবপত্র ভাংচুর করা হয়।

কুটুম বাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমাননের শ্যালক আহসানুল করীম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা হামলা চালিয়ে এ ভাংচুর চালায়। দালাল মহল আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়ি হওয়ার কারণে এখানে ভাংচুর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন নির্মাণ কাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাংচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এনএ/

দেখুন: হাতির বাণিজ্যিক ব্যবহার বন্ধে লাইসেন্স দেয়া নিষিদ্ধ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন