২৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয় কৃষক’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পণ্য উৎপাদনে জোর না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয়ে সংঘাত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

কোনোভাবেই প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমদানির পক্ষে না উল্লেখ করে তিনি আরও বলেন, ডিমের ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দিয়েছে। যাতে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ এখনও স্থানীয় উৎপাদনে আমিষের চাহিদা মেটাতে পারছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার। তিনি বলেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে মাছ মারা যাচ্ছে, কৃষি আর মৎস্য খাতে সংঘাত হচ্ছে। মাছ বাঁচাতে সার ও কীটনাশক ব্যবহারে নীতি তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন: এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ : প্রাণিসম্পদ উপদেষ্টা

দেখুন: মা ইলিশ রক্ষার অভিযানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন