বিজ্ঞাপন

ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি

পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বলেছিল, ১০ ফেব্রুয়ারি থেকে যারাই ওমরাহ করতে আসবেন তাদের অবশ্যই এই টিকা নেওয়া থাকতে হবে।

এতে আরও বলা হয়, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এটি কার্যকর হবে। সৌদিতে আসার অন্তত ১০দিন আগে টিকাটি নিতে হবে এবং তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে।

মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করে আসতে পারবেন।

এনএ/

দেখুন: জাতীয় ৮ দিবস বাতিল নিয়ে কী ভাবছেন তরুণ প্রজন্মরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন