যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র এবং প্রতিদিনকার গোয়েন্দা তথ্য পাওয়ার সুবিধা বাতিল করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এরইমধ্যে চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। ওই গেয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন ট্রাম্প।
ট্রুথের পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেয়া হয়।’
এনএ/


