বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় তিন পার্বত্য জেলার প্রেসক্লাবকে ৩০ মেট্রিক টন করে মোট ৯০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বান্দরবান জেলার প্রেসক্লাবকেই তিনটি করে প্রকল্পের বিপরীতে ১০ মেট্রিক টন করে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখার উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলামের সই করা এক বরাদ্দপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়, বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অনুকূলে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদানের নিমিত্তে বরাদ্দ বিতরণের সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হলো।
এদিকে বান্দরবান প্রেসক্লাবের জন্য ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে। এসবের মধ্যে উল্লেখ করা হয়েছে- অফিস ভবন মেরামত ও সংস্কার এবং বৃষ্টির পানি নামার সুবিধার্তে পাকা চ্যানেল তৈরি করণের ১০ মেট্রিক টন, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের অফিস কক্ষ সংস্কারের জন্য ১০ মেট্রিক টন ও প্রেসক্লাবের নিয়নবাতি সাইনবোর্ড স্থাপনসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ১০ মেট্রিক টনসহ সর্বমোট ৩০ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শাখা।
পড়ুন: বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
দেখুন: আলীকদমে চৈক্ষ্যং খালের ভাঙ্গনের মুখে শতবর্ষী গ্রাম |
ইম/


