23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বান্দরবানে এসএসসিতে প্রথম কোয়ান্টাম কসমো স্কুল

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল। স্কুলটির সাধারণ শাখা থেকে ৯৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং শতভাগ পাশ করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৬ জন।

এবছর বান্দরবান জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল ও তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। স্কুলগুলোর এই র‍্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে।

কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য বজায় রাখছে। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, ‘লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন বসাতে পারে। তাছাড়া স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো রয়েছেই।’

এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখানে দুটি ট্রেডে ৫১ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয় এবং ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : এসএসসির ফলাফলে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন