বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২৫ মে) দিবাগত রাত তিনটার দিকে বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হেডম্যান চাকপাড়ায় এলাকায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত গভীরে টমটম চালকে বাড়ি থেকে ব্যাটারি গুলো ডাকাতি করে পালানোর চেষ্টা করে একটি ডাকাতের দল। পরে এলাকাবাসীর টের পেয়ে নতুন চাকপাড়া এলাকায় একটি জঙ্গলে একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের বলেন,এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবুও এলাকাবাসীরা আতঙ্কে মধ্যে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
এনএ/


