বিজ্ঞাপন

বান্দরবানে গাড়ি দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

বান্দরবানে রুমায় যাত্রীবাহী চাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লালকাপ এল বম (৪০) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন নারী।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৬ মে) বিকালে পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার সড়কে এই দুর্ঘটনাটি হয়।

নিহত ব্যক্তি পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূয়ালপি পাড়া জুয়াম ত্লিং বম ছেলে লালকাপ এল বম (৪০)। আহত ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা লাল জারলম বমের স্ত্রী জিংপেক কিম বম (৪৫) ও লেমপার সাং বমের স্ত্রী ভান থোয়াল জোয়াল বম (৩৫)।

পুলিশ ও স্থানীয় জানান, সাপ্তাহিক বাজার দিনে চাউল ও বিভিন্ন বাজারসাজার করে চাদের গাড়িযোগে ১০ জন যাত্রী নিয়ে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিলেন। পাহাড়ি কাচাঁ সড়কে অতিরিক্ত বহন করার ফলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা অনান্য যাত্রী প্রাণ রক্ষা পেলেও লালকাপ এল বম (৪০) নামে একজন ঘটনাস্থলে নিহত হয় আহত হয় আরো দুইজন নারী। পরে এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নিয়ে আসেন।

রুমা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার মোহাম্মদ রুবেল বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। গুরুতর আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আরেকজন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হচ্ছে। আর প্রচন্ড বৃষ্টি কারণে সড়ক অবস্থা নাজেহাল বলে জানান তিনি।

এনএ/

দেখুন: বান্দরবানে কেএনএফের ভয়ে গ্রামছাড়া আরও ১১ পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন