০১/০৩/২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বান্দরবানে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্য আটক

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্রসহ বিকসান মিয়া(৩৪) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় তামাক ক্ষেত থেকে আটক করা হয়।আটককৃত- নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান গ্রামে মোহাম্মদ সোলাইমান মিয়া ছেলে।

বান্দরবানে পুলিশ ও স্থানীয়রা জানান,

রাতে গভীরে বেশ কয়েকজন ডাকাত দলে সদস্যরা সমবেত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয়রা সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতের মধ্য হতে একজন উত্তেজিত হয়ে এনামুল হক নামে একজনের মাথায় অস্ত্র তাক করে। পরে অস্ত্রসহ ঐ ডাকাতকে উপর ঝাপিয়ে পড়ে চিৎকার শুরু করলে আশেপাশে থাকার স্থানীয়রা জড়ো হন। ডাকাতের অনান্য সদস্যরা ভয়ে এদিক সেদিক পালিয়ে গেলেও অস্ত্রসহ বিকসান মিয়া নামে ডাকাতকে আটক করে স্থানীয়রা।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাশরুরুল হক বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড রাইফেল গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

পড়ুন: বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

দেখুন: বান্দরবান সীমান্তে পাচারকালে ৮০৭টি গরু উদ্ধার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন