বিজ্ঞাপন

বান্দরবান সেনা জোন উদ্যেগে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবানে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে সদর জোন ক্যাম্পে প্রধান অতিথি থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় সেনাবাহিনী উদ্যেগে ১৩২ জন দুস্থ ও অসহায় পরিবার মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এর আগে ৬৮ জনের অসহায় পরিবারসহ মোট ২০০ জনের মাঝে সহায়তা তুলে দেন সেনাবাহিনী।

বান্দরবান প্রধান অতিথি জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান বলেন,

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। সেনাবাহিনী এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। তাই ভবিষ্যতেও পাহাড়ে গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানের লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা সঞ্চালনায় জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসানসহ সুবিধাভোগী ও প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: বান্দরবান আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ

দেখুন: বান্দরবানের চাঁদের গাড়ি: বেশিরভাগেরই ফিটনেস নেই | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন