বিজ্ঞাপন

বান্দরবানে সেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ

বান্দরবানের প্রস্তুতি সভায় প্রবেশকে কেন্দ্র করে জেলা সেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এঘটনায় জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আশরাফুল আমিন ফরহাদসহ কয়েকজন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) বিকালে শহরের হিলভিউ হোটেলের কনফারেন্স রুমে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত সভায় এ মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হিলভিউ কনভেনশনের হলরুমে প্রস্তুতি সভা উপলক্ষে দলের সদস্য সচিব ফরহাদ তার কর্মীদের নিয়ে প্রবেশ করতে চাইলে আহবায়ক আলী হায়দার বাবলুর অনুসারীরা তাদের সমাবেশে ঢুকতে বাধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয় একপর্যায়ে হাতাহাতি হলে সেখানে ককটেল ফুটানোর ঘটনা ঘটে। পরে ককটেলের আওয়াজে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ককটেলের আঘাতে আহত হয় সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদসহ কয়েকজন পরে কর্মীরা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান জানান, কেন্দ্রীয় নেতাদের আগমনে সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা ফরহাদ ভাইয়ের নেতৃত্বে সেখানে গেলে আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। তখন কথা কাটাকাটি হয় একপর্যায়ে আলী হায়দার বাবলুর নেতৃত্বে আমাদের উপর হামলা করে এবং ককটেল ফুটানো হয়। এসময় ফরহাদভাই গুরুত্বর আহত হয় পরে আমরা ওনাকে নিয়ে চলে আসছি। 

তবে মারামারির বিষয়ে জানতে চাইলে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু বলেন, এবিষয়ে আমি কিছু জানি না আমি মঞ্চে আছি আমাদের প্রোগ্রাম চলছে কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। সমাবেশে নির্ধারিত মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবে না সেটা আগে থেকে ঠিক করা ছিল। কোন ঘটনা ঘটেছে কিনা সেবিষয়ে প্রোগ্রামের পরে বলতে পারবো।

এনএ/

দেখুন: বান্দরবানে কেএনএফের ভয়ে গ্রামছাড়া আরও ১১ পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন