বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট এর বাফেলো শহরের বিভিন্ন মসজিদে ঈদুল ফিতর এর নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন মসজিদে মিলিত হয়। বাফেলোতে অবস্থিত প্রায় অর্ধশতাদিক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, এবং বিভিন্ন মসজিদের ছিল একাদিক ঈদের জামাত।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নামাজে অংশ নেয়,আমেরিকান বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের মুসল্লিদের সমন্বয় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত।
এ সময় আমেরিকা বাংলাদেশ সহ বিশ্ব উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া কর করা হয়। নামাজ শেষে একে অপরের সাথে সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা। সকাল থেকেই বৃষ্টিস্নাত দিনে আমেরিকান বাংলাদেশী পরিবারের ঘরে ঘরে ঈদ আনন্দে মেতে উঠেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
উল্লেখ্য বাফালোতে বাংলাদেশের এক বৃহৎ কমিটি রয়েছে। ইসলামিক মূল্যবো ও দেশাত্মবোধক বিভিন্ন কর্মকান্ডের মধ্যে বাফেলোত থাকা আমেরিকান বাংলাদেশী ও বাংলাদেশী কমিউনিটি উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর।
বাফেলোর মেয়র শন রায়ান বাফেলোতে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও গতকালই ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম আমেরিকানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
পড়ুন : দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


