০২/০৩/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাবর-সালমানদের অর্ধকোটি রুপি জরিমানা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল যে প্রস্তুতি নিয়েছিল, তার ধারেকাছেও সম্ভবত কেউ ছিল না। কিন্তু মাঠে করল কী! কেবল হতাশাই উপহার দিয়ে গেছে। গ্রুপে সহজ প্রতিপক্ষদের বিপক্ষে সাফল্য এসেছে। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে পরাজিত হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি।

বিজ্ঞাপন

সেমিফাইনাল না খেলে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যারপরনাই হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে।এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে– বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি।

পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।পাকিস্তান এই বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল-মে মাসে ছয় সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু।

বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল তারা। এর মধ্যে ২৪টি জিতেছে। দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং পাঁচ দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। তারা এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু তবুও শেষ করল যাচ্ছেতাইভাবে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন