১৭/০২/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেই শহীদের মেয়ে

চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়ের (১৭) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

জানাজায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়েটির মৃত্যুতে শোকের ছায়ায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা ও স্থানীয় মানুষের অংশগ্রহণে তাকে শেষ বিদায় জানানো হয়।

এর আগে গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাবার পাশেই দাফন হবে শহীদকন্যার, কবর খুঁড়লেন দাদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন