বিজ্ঞাপন

বাবা সন্তানকে কাঁধে নেন যেন সে আরও বহুদূর দেখতে পারে- আবেগঘন বক্তব্যে বিএনপি নেতা রনি

‘‘ভালোবাসার বাঁধন রক্তের চেয়েও অনেক দামি। আমরা পৃথিবীতে এসেছি সর্বপ্রথম মানুষ হয়ে, তারপর আমরা যার যার ধর্ম পালন করি।”- এমন সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের অনন্য বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

বিজ্ঞাপন

সোমবার রাতে নেত্রকোনা শহরে ‘বন্ধু মহল (৯৪-৯৫)’- এর উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী ২০২৬” মিলনমেলায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

‘এসো প্রাণে মেলাই প্রাণ, বন্ধুত্বের আহ্বান’- এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় অসংখ্য মানুষ ও বন্ধুমহলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশাল প্যান্ডেলে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলার আয়োজন করা হয়। মঞ্চে ছিল মিউজিক ও সাংস্কৃতিক পরিবেশনা, যা আগত দর্শকরা বিপুল উৎসাহের সাথে উপভোগ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি শুরুতেই নেত্রকোনা পৌর শহরসহ আশপাশের সকল ভাই-বন্ধুদের শুভেচ্ছা জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “বছরের পর বছর ঘুরে আসে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাসহ অন্যান্য উৎসব। আমরা প্রতিটি অনুষ্ঠান যেন প্রাণবন্তভাবে উপভোগ করতে পারি, সেই প্রত্যাশাই করি।” এ সময় তিনি মহামারি বা অন্যান্য কারণে যেসব বন্ধু-ছোট ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

নিজের বক্তব্যে অত্যন্ত চমৎকার উদাহরণ টেনে মামুন খান রনি বলেন, “মা যখন সন্তানকে কোলে নেন, তখন কোমরে নেন। আর বাবা যখন কোলে নেন, তখন ঘাড়ে বা কাঁধের ওপর তুলে নেন। এর একটাই উদ্দেশ্য- বাবা যতটুকু দূর দেখতে পান, সন্তান যেন বাবার কাঁধে চড়ে তার চেয়েও অনেক বহুদূর এগিয়ে যেতে পারে।” তিনি নিজেকে উপস্থিত ছোট ভাইদের ‘বড় ভাই বা বাবার ছায়া’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি স্বপ্ন দেখেন তার ছোট ভাইয়েরাও যেন তার চেয়ে বহুদূর এগিয়ে যেতে পারে।

নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে রনি বলেন, তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান। গ্রামীণ কৃষিকাজের নিখুঁত উদাহরণ টেনে তিনি সমাজে স্বার্থপর মানুষের সমালোচনা করেন। তিনি বলেন, “কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষেতের আইল কেটে নিজের জমি বড় করে। কিন্তু আমি একজন বাৎসরিক কামলার মতো, যে নিজের আইল কেটে আপনাদের সবাইকে সাথে নিয়ে এই শহরকে সুন্দর করতে চাই।”

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন নেত্রকোনার মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। দলমত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা ও দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

তার আন্তরিক ও জীবনমুখী বক্তব্য উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সমাজসেবক ও বড় ভাই হিসেবে মামুন খান রনির এমন সম্প্রীতির বার্তা নেত্রকোনার সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ‘বন্ধু মহল ৯৪-৯৫’ এই দুই ব্যাচের নেত্রকোনার অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।

পড়ুন:নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন