33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের শীর্ষ ২ নম্বরে ঢাকা

শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন বাড়ছে রাজধানীর বায়ুদূষণ। বিশ্বের ১২৬ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ২ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ৮ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বুধবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি।

শহরটির বাতাসের মানের স্কোর ২৮৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে ২৩৫ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।

বাতাসের এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে বুধবার সকালে রাজধানীর ৮ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- মিরপুরের দক্ষিণ পল্লবী (২৭১), ইস্টার্ন হাউজিং (২৫৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৫৩), কল্যাণপুর (২৪৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৫), খিলগাঁওয়ের গোড়ান (২০৫), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৮৫) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (১১৮)।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকার বাতাস আজ খুবই ‘অস্বাস্থ্যকর’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন