বিজ্ঞাপন

বারদীতে কবির হোসেন মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ!

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কবির হোসেন মৃধা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন


বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে যাতে সুবিধাবঞ্চিত মানুষরাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।


এ সময় কবির হোসেন মৃধা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির হোসেন মৃধা বলেন, “প্রতি বছর ঈদ ও পূজার সময় আমরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সমাজের কোনো মানুষ যেন উৎসবের সময় কষ্টে না থাকে। সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, মানুষের পাশে থাকার চেষ্টা করি।”


এ উদ্যোগ বাস্তবায়নে সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা আল মুজাহিদ মল্লিক বিশেষ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


এসময় স্থানীয় সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন- পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

দেখুন- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন