১০/০২/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বালি শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশে খোদাবক্সপুর শাখার বালি শ্রমিক ইউনিয়নের কর্মী সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট নতুন শাখা কমিটি ঘোষনা করা হয়েছে। এতে বালি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে জেলা বালি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত (১৮ অক্টোবর) রাত ৮টায় গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের খোদাবক্সপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করে জেলা বালি শ্রমিক ইউনিয়ন।

নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মো: জয়নাল আবেদীন, কার্যকরী সভাপতি মো: সোহেল, সহসভাপতি মো: মিজারুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ঈসহাক, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো: হুমায়ন, প্রচার সম্পাদক মো: সুমন, সম্মানিত সদস্য- মো: মোস্তফা, মো: সালাম এবং মো: জুলহাস উদ্দিন।

সম্মেলনে জেলা বালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বালিম শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মকবুল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি কমল দা, দিলিপ দা, জেলা বালি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনের তারিখ ঘোষনার দাবিতে ময়মনসিংহ বিএনপির প্রচার মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন