21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৪:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বালু মহাল নিয়ে সংঘর্ষে উত্তপ্ত পাটুরিয়া

পাটুরিয়া ঘাটে বালু মহাল নিয়ে উত্তেজনা থামছে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় রাজনীতি ও প্রশাসন পড়েছে চাপে।

বিজ্ঞাপন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ২০০২ সালে আরিচা থেকে স্থানান্তরের পর ঘাট ঘিরে গড়ে ওঠে বালুর রমরমা ব্যবসা।  সরকার পতনের পর থেকেই শুরু হয় বালু মহালের দখল নিয়ে সংঘাত।

স্থানীয় সূত্র বলছে, চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ রয়েছে একাধিক প্রভাবশালীর হাতে গেলো মে মাসের শেষ দিকে বাইপাস সড়কে সংঘর্ষে আহত হন জসিম,জুয়েলসহ অন্তত তিনজন।

এলাকায় ২০টির বেশি বালু মহালের অধিকাংশই অনুমোদনবিহীন। সড়ক ও জনপদের জায়গা দখল করেই চলছে কার্যক্রম।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকদলে পক্ষ থেকে বলা হয় তিনি দলীয় কেউ নন।

এ ঘটনায় ১৫ জন কে আসামি করে মামলা দায়ের করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়  অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে অভিযান ।

স্থানীয়রা চায় স্থায়ী সমাধান। তাদের দাবী,  প্রশাসনের কঠোর পদক্ষেপেই সম্ভব সংঘাত দমন।

এনএ/

দেখুন: বালু নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ যুবক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন