০১/০৩/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

নরসিংদীতে বেপরোয়া গতির বাসের চাপায় মটরসাইকেলের চালক সহ ২ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন,রউত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস।

ভৈবর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মো: নূরুল হক বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখানে এসে লেকমুখে শুনতে পাই রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা লাবিবা পরিবহনের বাসের সা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ভৈবর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এনএ/

দেখুন: ভাড়া বেশি, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, মহাসড়কে যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন