বিজ্ঞাপন

বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব, ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ

ভোলার চরফ্যাশন বাস মালিক সমিতির ডিপো থেকে বাস সরিয়ে দেয়া, বাজারে মধ্যে চলাচল বাঁধা, কাউন্টার ভাংচুর ও চালক-হেলপারকে মারধরের বিচারের দাবিতে ৯ মার্চ সোমবার বাস শ্রমিকদের ডাকা অবরোধ প্রায় চার ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। ফলে বিকাল ৫ টা থেকে দূরপাল্লার বাস বাস চলাচল শুরু হয়। এর আগে দুপুর সাড়ে ১২ টা থেকে সড়কে বাস রেখে দফায় দফায় বিক্ষোভ করে আন্দোলণকারী বাস শ্রমিকরা।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে জানা গেছে , চরফ্যাশন বাজারের যানজট কমানোর জন্য গেল ২৩ফ্রেব্রুয়ারি মাসে মাসিক সমন্বয় সভায় যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশা বাজারের বাহিরে নির্ধারিত স্থান থেকে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, সিদ্ধন্ত অমান্য করে বাজারের মধ্যের ডিপোতে বাস রাখায় সোমবার সকালে উপজেলা প্রশাসন সেখান থেকে বাসগুলো সরিয়ে নতুন টারমিনালে পাঠিয়ে দেয়।

এদিকে ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করেন, সোমবার সকাল ১০টার দিকে সিএনজি শ্রমিকরা চরফ্যাশন টিবি স্কুলের সামনে একটি বাস থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে। এরপর শ্রমিকদের নিরাপত্তা ও বিচার দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়। দুপুর সাড়ে ১২ টায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টারমিনানের সামনে গাড়ি আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। এর পর থেকে দূরপাল্লার বাস ও সিএনজি অটোরকিশা চলাচল বন্ধ রয়েছে। মাস মালিক সমিতির ডিপো কর্মকর্তার অসীম দত্ত জানান, চরফ্যাসনে সিএনজি চালিত অটোরিকশার পক্ষ হয়ে তাদের নিজস্ব ডিপো থেকে বাস বের করে দেয়া হয়। এসময় তাদের কাউন্টার ভাংচুর করে। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দেড়ঘন্টা পর রাস্তার উপর রাখা গাড়ি সরিয়ে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক করে।

তবে সিএনজি অটোরিকশা ও হালকা যানবাহন মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান জানান, সিএনজি চালকরা বাস চলাচলে কোন বাঁধা দেয়নি। স্থানীয় প্রশাসন বাজার থেকে বাস সরিয়েছে দিয়েছে এ ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নাই।

চরফ্যাশন মুখারবান্দাস্হ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে,বাস চালক ও সিএনজি চালকদের মধ্যে যেকোনো বিশৃঙ্খলারোধে পুলিশ অবস্থান নিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

বাস মালিক সমিতির চরফ্যাশন উপজেলা সভাপতি রিয়াদ সিকদার নাগরিক টিভিকে বলেন , বিকাল ৫ টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসনের সাথে মঙ্গলবার বাস মালিক শ্রমিক ও সিএনজি শ্রমিকদের সাথে সমোঝতার আশ্বাসে তারা বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়।

পড়ুন- ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন!

দেখুন- ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন