ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এতে বাসযাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)। তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে শেরপুরের দিকে যাচ্ছিলেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি স্থান পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
পড়ুন: ময়মনসিংহে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত
দেখুন: ময়মনসিংহে সন্তোষপুরে ছোট্ট এক বনে পর্যটনের সম্ভাবনা
এস


