২৬/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে বাস ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপারসহ ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি৷ 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে মধুপুর উপজেলার মালাউরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
সংঘর্ষে ৪ জন নিহত

নিহতরা হলেন, জামালপুর ইসলামপুর উপজেলরা মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিউল ইসলাম(২৮), ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান (৪২), মহনগীরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন (২৫), ইসলামপুর উপজেলার মহলগিরি গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ (২৮)।

এ ব্যাপারে থানার ওসি ইমরানুল কবীর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে মধুপুর থেকে ছেড়া আসা ঢাকাগামী মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার  ও হেলপার নিহত হয় এবং পিকআপে থাকা দুজন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। 

টিএ/

পড়ুন: পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক প্রাণহানি

দেখুন: বিজয় দিবসের আয়োজন নিয়ে যে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন