নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান জেলা কার্যলয়ে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করলে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
বিজ্ঞাপন
আজ বুধবার (৭ মে) বিকেলে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি সৈয়দপুর থেকে পরিচালিত হয়ে আসছে। এতে ছয় উপজেলার কোনো শ্রমিক ইউনিয়ন সংগঠনের কোনো আপত্তি নেই।
সম্প্রতি জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ দলের কয়েকজন পরিকল্পিতভাবে শ্রমিক ইউনিয়নের সদস্য না হয়েও মনগড়া একটি কমিটি করে জেলা সদরের টার্মিনালে একটি ব্যানার টাঙিয়েছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও ইত্তেজনা বিরাজ করছে। দ্রুত এ সমস্যা সমাধান না হলে তারা জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিবেন।
এনএ/


