বিজ্ঞাপন

বাহরাইনে আহত সেনাদের খোঁজ নিলেন বাদশাহ হামাদ, সাহস ও ত্যাগের প্রশংসা

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা সাম্প্রতিক ইরানি হামলায় আহত সেনাসদস্যদের দেখতে হাসপাতালে যান। চিকিৎসাধীন অবস্থায় থাকা এসব সদস্যদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি তাদের কল্যাণ ও দ্রুত সুস্থতা নিশ্চিত করার প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন


এ সময় তাঁর সঙ্গে ছিলেন যুবরাজ, উপ-সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা।


হাসপাতালে পৌঁছালে বাদশাহকে স্বাগত জানান বাহরাইন ডিফেন্স ফোর্সের কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল শেখ খলিফা বিন আহমেদ আল খলিফা এবং রয়্যাল মেডিক্যাল সার্ভিসেসের কমান্ডার ব্রিগেডিয়ার ডাক্তার শেখ ফাহাদ বিন খলিফা বিন সালমান আল খলিফা।
সফরকালে বাদশাহ আহত সেনাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং তাদের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি আহতদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের সাহস, আত্মত্যাগ ও দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে চিকিৎসা সেবায় নিয়োজিত মেডিক্যাল টিমের পেশাদারিত্ব ও নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।
বাদশাহ বলেন, দেশের প্রতিরক্ষায় সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


তিনি আরও বলেন, বাহরাইন শান্তি, ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণের ঐক্যই দেশের মূল শক্তি।


এ সময় তিনি Bahrain Defence Force-এর সাহস, শৃঙ্খলা ও প্রস্তুতির প্রশংসা করে একে দেশের নিরাপত্তার প্রধান রক্ষাকবচ হিসেবে উল্লেখ করেন।

পড়ুন- পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ ২ শুটার গ্রেফতার

দেখুন- পুলিশকে জানিয়ে চুরি, অসুবিধায় চাইলেন সহযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন