বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও জেলার সর্বস্তরের নার্সদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নার্সিং এসোসিয়েশন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই মতবিনিময় সভার আয়োজন করে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান, হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ আব্দুস সালাম, সহকারি পরিচালক ডা. শ্যামলী সাহা, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোজাম্মেল হক ও হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটের প্রধান ডা. মাহবুব মোর্শেদ তমাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তরিকতার সাথে সেবার মানসিকতা নিয়ে রোগিদের সেবা দিতে হবে। রোগিদের সেবারমান উন্নয়নে কাজ করতে হবে। মানসম্মত সেবা প্রদান করতে হবে। নার্সদের সেবা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বক্তারা সব মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নার্সের কল্যাণ কাজ করার জন্য বিএনএ’র নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্বাবধায়ক রুৎ মীর-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ শারমিন সাত্তার, দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর শান্তা খানম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন বিএনএ দিনাজপুর জেলা শাখা কমিটির সভাপতি মোছাঃ লায়লা আরজুমান ছবি, বিএনএ জেলা শাখার সাধারণ সম্পাদক বেনজামিন দাস, নার্সিং সুপারভাইজার নুরজাহান বেগম রত্না, সিনিয়র স্টাপ নার্স শামসুন নাহার, বিবেকানন্দ বিশ্বাস, শোছাঃ হনুফা আক্তার, লুৎফা বেগম প্রমূখ।
বিএনএ দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি মোছাঃ লায়লা আরজুমান ছবি, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম সিয়াম, কোষাধ্যক্ষ মোঃ মামুনুর রশিদ, ছাত্রছাত্রী প্রতিনিধি মোছাঃ শাহনাজ পারভীন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাছরিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা বেগম ও বিউটি আরা। অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারগন, দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষকগণসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাসি
দেখুন: যেভাবে যু’দ্ধবির’তীর পথে হাটলো দুই দেশ
ইম/


