১৭/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপিতে ২ হাজারেরও বেশি যোগ্য প্রার্থী রয়েছে: আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রাপ্ত, বিএনপির ভইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি এমন একটি দল যেখানে ৩’শ আসনের বিপরীতে ২ হাজারেরও বেশি যোগ্য প্রার্থী রয়েছে। যারা প্রত্যেকেই এমপি হওয়ার যোগ্য। কিছু রাজনৈতিক দলের ৩০০ আসনের জন্য উপযুক্ত প্রার্থী নেই, কিন্তু বিএনপিতে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর কোনো অভাব নেই। যারা নমিনেশন পেয়েছেন এবং যারা পাননি তাদের সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩’শ আসনের সবগুলো এখনো ঘোষণা হয়নি। শরিক দলের জন্য কিছু আসন বাকি আছে। দলের অনেক সিনিয়র নেতা এবার নমিনেশন থেকে বাদ পড়েছেন। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালীতে নিজ বাসভবন সুরাইয়া ভিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে দলীয় মনোনয়ন পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি এবং যারা মনোনয়ন বঞ্চিত ও যারা মনোনয়ন প্রত্যাশি সকলের সাথে আমি কথা বলেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা মাঠে কাজ করছি।

এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি অন্যতম সিনিয়র নেতা বায়জীদ আহম্মেদ মাকসুদ পান্না, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব গোলাম রহমান সহ জেলা শহরের কর্মরতবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের সাথে সৌজন্য মতনিবিময় শেষে তিনি জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন