বিজ্ঞাপন

বিএনপির কেউ চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি করলে বহিষ্কারসহ ডাবল শাস্তি হবে : এমপি খোকন

নরসিংদীতে বিএনপির কেউ চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি করলে তার দলীয় পদ থেকে বহিষ্কারসহ ডাবল শাস্তি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি শনিবার (১৪ মার্চ) বিকালে নরসিংদী সদর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে এ ইফতার মাহফিলে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বি জি রশীদ নওসের, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাধবদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মো. জাকারিয়া, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির), নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন ও কাজী ওয়াসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দীর্ঘ সতের বছর পরে আজ যে আয়োজন হচ্ছে, এতে মানুষ বিএনপির প্রতি সদয় হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান নির্বাচনের আগে যে কথা দিয়েছেন, তার মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে বিভিন্ন মহল ব্যঙ্গ করা হয়। আজ থেকে সরকার গঠনের ২১ দিনের মাথায় ৩১ দফা বাস্তবায়নের প্রথম সফলতা হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এখন তাদের মূখ চুপ হয়ে গেছে। আগামী মাসে কৃষক কার্ডের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের দল সরকার গঠন করেছে। এখন আমাদের ভালো কাজ করতে হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস করা যাবে না। এসব করলে ভবিষ্যতে রাজনৈতিক ফল ভালো হবে না। যেমনটা আপনারা দেখছেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। আমরা তা করব না। আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন