১৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা প্রদান 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজন ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল সাড়ে ৯ টায় এফপিএবি মিলয়াতনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফ্রী মেডিকেল চিকিৎসা সেবার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন। বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, মোঃ মিজানুর রহমান, মেডিকেল টিমের সমন্বয়কারী ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সাইফুল আজম রঞ্জু। 

বিজ্ঞাপন

এসময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং পটুয়াখালী জেলা ড্যাব’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আরাফাত আল ফেরদৌস, ডাঃ ওমর ফারুক মসি, ডাঃ মুকিত আল হাসান, মোঃ তানভীর মাহতাব, ডাঃ নাফিয়া রহমান হিমু, ডাঃ মালিয়া নূর ইসতিবা, ডাঃ মহিবুল্লাহ রুবেল, ডাঃ নাভিদ আনজুম রিসাদ, ডাঃ খালিদ মাহমুদ ও ডাঃ মীর শহিদুল  হাসান শাহীন।

সকাল সাড়ে ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত  দুই শতাধিক শিশুসহ প্রায় ১২’শ জন নারী-পুরুষকে ফ্রী চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ প্রদান করা হবে বলে মেডিকেল টিমের সমন্বয়ক ড্যাব নেতা ডাঃ সাইফুল আজম রঞ্জু জানিয়েছেন।

পড়ুন: পটুয়াখালীর নান্দনিক পায়রা সেতুতে লোহার খাঁচা, দর্শনার্থীদের মধ্যে হতাশা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন