২৬/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির বহিষ্কৃত নেতার বাড়ি থেকে সাবেক মেয়রের এপিএস গ্রেফতার

রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের ইউনিয়ন বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ীতে আশ্রয় নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায়য় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় ভটভটি উল্টে নিহত ১

দেখুন: নওগাঁয় কলেজ ছাত্র হ*ত্যা র প্রধান আসামী গ্রেফতার 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন