বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে : আবুল খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, তথাকথিত কিছু রাজনৈতিক দল ও সংগঠন পরিকল্পিতভাবে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। পাশাপাশি একটি কাল্পনিক ঘটনার আড়ালে মৌলবাদী ও সুবিধাবাদী কিছু সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কৌশলগত অপপ্রচার চালাচ্ছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে নিজ বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে, যা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন। জিয়া পরিবার বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে। অথচ আজ এই পরিবারকে নিয়ে নানা ধরনের আবোল-তাবোল কথা বলা হচ্ছে।”

আবুল খায়ের আরও বলেন, “যারা আজ তারেক রহমানকে নিয়ে সমালোচনা করছেন, তারা যেন একবার নিজের অতীত ইতিহাস আয়নায় দেখে নেন। তারেক রহমানের সঙ্গে আজ যারা নিজেদের তুলনা করতে চান, তাদের অবস্থান জনগণের কাছেই স্পষ্ট। এ দেশের মানুষ বোকার স্বর্গে বাস করে না, তারা জানে কারা তাদের প্রতিনিধি।”

তিনি জোর দিয়ে বলেন, “তারেক জিয়ার ইমেজ জনগণের কাছে কখনোই নষ্ট করা যাবে না। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না, কারণ এ দল জনগণের বিশ্বাসে ভর করে রাজনীতি করে।”
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই গণহত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন