২৭/০২/২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পিছনে জামায়াত ও আ.লীগের অর্থ রয়েছে: ওবায়দুল হক নাসির

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির বলেছেন, বিএনপি’র সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পিছনে জামায়াত ও আওয়ামী লীগের অর্থ রয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট সরাসরি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। ভোটের অধিকার ফিরে এনে ঘাটাইলের জনগণকে সাথে রেখে আমরা বিএনপিকে বিজয় নিশ্চিত করব বলে তিনি জানান।

তিনি বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের পেছনে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জমায়াত ইসলামের অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে।

গণ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন