বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
বুধবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, “তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। মিডফোর্ড হাসপাতালের ঘটনার মতো ঘটনাতেও বিএনপিকে জড়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্পর্কে সচেতন। জামায়াত ও এনসিপির সঙ্গে গোপন আঁতাতও এখন আর গোপন নেই।”
বিক্ষোভে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
পড়ুন: বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
এস/


