১১/০২/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, মধ্যরাতে চার নেতা বহিষ্কার

বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর, হানাহানি ও সড়ক অবরোধসহ নানাবিধ অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-১১ আসনে নির্বাচনে লড়বেন এনসিপির নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন