১৭/০২/২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির মন্ত্রিসভায় ডাক পেলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার ৩ মাসের মাথায় ৯ নভেম্বর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেয়া হয়।

পরে ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেয়া হয়। তখন তার পদবি হয় ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’।

কর্মজীবনে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ছিলেন খলিলুর রহমান। প্রথম বিসিএসের মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

পড়ুন: বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন