বিএনপির স্থায়ী কমিটি বৈঠক শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিজ্ঞাপন


