বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, আজ বিকাল ৫টায় উত্তরা আমির কমপ্লেক্সের সামনের সড়কে হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার উঠেছে। আজমপুর সড়কের কোথায় তিল ধারণের জায়গা নেই।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এস এম জাহাঙ্গীরকে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আজমপুর এলাকা। আজ ৪ জুলাই বিকাল ৫টার সময় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর ৩১দফা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন।
এ সময় এস এম জাহাঙ্গীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সু্যোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে আমরা ৩১দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি।

এ সময় তিনি আরো বলেন, এই লিফলেট বিতরণে আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যেন শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পারে এই ম্যাসেজ জনগণের কাছে পৌঁছানো। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে, এ সময় জনগণ আওয়ামী লীগের উপরে আস্থা পায়নি তাই ভোট দিতে যাইনি। ঐ সময় ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে হয়েছে আওয়ামী লীগ সরকার এমনই কারচুপি করেছে, তাই জনগণ আওয়ামী লীগের উপর আস্থা পায়নি। বিএনপি জনগণকে নিয়ে কাজ করতে চায়, জনগণকে নিয়ে এগিয়ে যেতে চায়, এই নির্বাচনে জনগণ যেনো ভোট দিতে পারে তার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে সরিয়েছে। আমাদের নেত্রী সেই অন্যায়কে রুখে দিয়ে আন্দোলনের মাধ্যমে আবার দেশকে রক্ষা করেছে। তিনি বলেন, জনগণের উপর অন্যায় ভাবে যারা অত্যাচার করেছে তারা অতিতেও টিকতে পারেনি বর্তমানেও টিকতে পারবে না ভবিষ্যতেও তারা টিকতে পারবে না। বিএনপির জনগণের পাশে আছে বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করেছে, বিএনপির জনগণের জন্য রাজনীতি করে ইনশাল্লাহ এজন্যই বিএনপি টিকে আছে বিএনপি টিকে থাকবে।
এস এম জাহাঙ্গীর আরো বলেন, জুলাই মাস শোকের মাস, জুলাই মাস স্বাধীনতার মাস, জুলাই মাস যেমন আনন্দের মাস জুলাই মাস তেমন বেদনার মাস। জুলাই মাসে মীর মুগ্ধ, নাইমা সুলতানা সহ আমাদের এই উত্তরায় অনেকেই সেই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। উত্তরার মাটিতে যেমন শহীদদের রক্ত লেগে আছে, তেমনি আমরা সেই পানি এবং খাবারও দেখতে পাই, যে খাবার হাতে সন্তানদের নিয়ে বেরিয়ে যেতে দেখেছিল তাদের পিতা-মাতা, সেই ছোট্ট শিশুটিও বাঁচতে পারেনি পুলিশের গুলির হাত থেকে। যে শিশু রাস্তায় রাস্তায় বিস্কুট হাতে নিয়ে দৌড়িয়েছিল আন্দোলনকারী ভাইবোনদের কাছে, জুলাই আন্দোলনে সেই সকল শহীদদের আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি, উত্তরার মাটিতে যেমন শহীদদের রক্ত লেগে আছে, তেমনি লেগে আছে স্বৈরাচারের পতনের দৃশ্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন,আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সেবা করবেন, জনগণের কথা ভাববেন।
সব শেষে তিনি বলেন, আমাদের প্রিয় নেতার ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই।
পড়ুন : উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ২ শিক্ষার্থী


