১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুটবল টুর্ণামেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে  জেলা বিএনপির  আয়োজনে বর্তমান ছাত্রদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায়  ডিসি স্কয়ার মাঠে উক্ত ফুটবল টুর্ণামেন্টে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী একাই দুটি গোল করেন। অপর গোলটি করেন সাবেক ছাত্রদল নেতা বিশিস্ট ফুটবলার আবুল হাওলাদার। খেলা শেষে পুরস্কার বিতরন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির নেতা মোফাজ্জেল আলী খান দুলাল,  জিএস আলমগীর হোসেন বাচ্চু,  মো. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,  পটুয়াখালী প্রেসক্লাবে আহবায়ক মো: জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক মোহন জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
খেলায় সাবেক ছাত্রদলের দলের দলনেতা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন ও বর্তমান দলের দলনেতা ছিলেন মেহেদী হাসান শামিম চৌধুরী।

উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, মনির ও আকাশ। ধারা বিবরনিতে ছিলেন ধারাভাষ্যকর এইচ.এম, সোহাগ। 

মাঠের চারপাশে শত শত দর্শক শ্রোতাকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন :বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন