১৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর শেষ দিনে জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের উদ্যোগে মাছের পোন অবমুক্তকরন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পৌরসভা লেকে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ২০ কেজি পরিমান রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ মাছের পোনা অবমুক্তকরনের পূর্বে জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহীন (ভিপি শাহীন) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মোফাজ্জেল আলী খান দুলাল, জিএস আলমগীর হোসেন বাচ্চু, বশির মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদল নেতা লিটন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ, ছাত্রদল নেতা আল আমিনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীর নান্দনিক পায়রা সেতুতে লোহার খাঁচা, দর্শনার্থীদের মধ্যে হতাশা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন