ঝিনাইদহ সদরের দোগাছী ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু-পক্ষের সংঘর্ষের জেরে সরকারী কাজে বাধাদান ও পুলিশের পিকআপ গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
রবিবার দিবাগতরাত ১২ টার দিকে মামলাটি করা হয়। এজাহারে ৩৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়।মামলার এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, বেড়বাড়ি গ্রামের তিতাস হোসেন, জাহিদ বিশ্বাস, আতিরুল মন্ডল, আক্কাচ আলী ও সাইফুল ইসলাম।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার বিকালে হারানঘাট এলাকায় বিপদে পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের পর পুলিশের নারিকেলবাড়িয়া ক্যাম্পের পিকআপ গাড়ীতে হামলার ঘটনা ঘটে। সেসময় পুলিশের সরকারী কাজে বাধা দিয়ে গাড়ীটি ভাংচুর করা হয়। এরপর রাতেই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে জড়িতদের বিরুদ্ধে। এরপর দোগাছী, হারানঘাট, বেড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাতে ও সোমবার সকালে এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে ।
পড়ুন- চুয়াডাঙ্গায় আট দফা দাবীতে নার্সদের স্মারকলিপি প্রদান


