১১/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান জানান, স্বতন্ত্র প্রার্থী শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনতেছিল। এ সময় খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করে বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে।

পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন