২২/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
23.9 C
Dhaka
২২/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই: মির্জা ফখরুল

বিএনপি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই। আমার দলও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল। আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোন দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না।’

‘বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে?’ এই প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘আমরা সকলের বন্ধুত্ব চাই। আমরা পার্টিকুলারি কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না। কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারি কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না। সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে। আমাদের সার্বভৌমত্ব সম্মান করে সম্পর্ক হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন