১৫/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি করায় রাস্তা সংস্কারে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা, পদক্ষেপ নিচ্ছেন ইউএনও

বিএনপি করায় চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি প্রাচীন রাস্তা সরকারি বরাদ্দে সংস্কার কাজ শুরু হওয়ার পর বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা করার অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ সমর্থকদের বিরুদ্ধে। আর চলাচলের রাস্তায় বেড়া দেয়ার বিষয়টি ফৌজদারী অপরাধ হওয়ায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও। দ্রুত আশ্বাস কার্যকর করে রাস্তা সংস্কার কাজ পুনরায় শুরু হবে এমন প্রত্যাশায় ভুক্তভোগীরা।

১৬ জুন সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে তার কাছে জড়ো হয়ে সরাসরি গিয়ে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয় জহির আহমেদসহ অন্যরা বলেন, শুধুমাত্র বিএনপি সমর্থণ করায় চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদের ২নং ওয়ার্ডের জামতলা মজুমদার বাড়ী হতে তপাদার বাড়ী পর্যন্ত ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দে রাস্তা পুন:নির্মাণের কাজ শুরুর পর বাঁশের বেড়া দিয়ে সে কাজ বন্ধ করে দেন আওয়ামী সমর্থকরা। সেই আওয়ামীলীগ সমর্থকরা হচ্ছেন মজুমদার বাড়ীর ইব্রাহীম মজুমদার, রফিক মুন্সী, ওচমান ও ওমর মজুমদার গংরা। তাই দ্রুত এর সমাধান করে সুপ্রাচীন এই রাস্তাটি সংস্কার কাজ পুনরায় শুরুর প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন


প্রবাসী ফয়েজ বলেন, এই রাস্তাটি সংস্কার কাজ ব্যহত হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন নেদামদী মাথাভাঙ্গাসহ ১০ গ্রামের সহস্রাধিক পরিবার। আমি প্রবাস থেকে ফিরে শান্তিমতো যে একটা রিক্সা নিয়ে বাড়ীতে যাবো সে অবস্থায় পর্যন্ত নেই রাস্তাটি। যারা এমন কান্ড করেছে তাদের শাস্তির দাবী জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামীলীগের সমর্থক বলার বিপরীতে মজুমদার বাড়ীর ইব্রাহীম মজুমদার, রফিক মুন্সী, ওচমান ও ওমর মজুমার গংদের কারোরী বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে জামতলা মজুমদার বাড়ী টু তপাদার বাড়ী রাস্তা পুন:নির্মাণ প্রকল্পের সভাপতি ও ইউপি নারী সদস্য রোকেয়া বেগম জোৎস্না বেগম বলেন, এটি ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি পুন:নির্মাণ করা হচ্ছিলো। আমরা এই বরাদ্দের এক কিস্তির টাকাও উঠিয়েছি। এখন এটিতে প্রতিবন্ধকতা করায় আমি উর্দ্ধতনকে বিষয়টি জানিয়েছি।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তরের ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, বাঁশের বেড়া দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ফৌজদারী অপরাধ বলে ব্যবস্থা নেয়া হবে। আমি চাইবো সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকুন।

পড়ুন : চাঁদপুরের হাইমচরে অসহায়দের মাঝে বিএনপির গরুর গোস্ত বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন