বিজ্ঞাপন

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামুন খালেদ ও আফজাল নাছের আবার রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলাসহ দলটির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জেল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।

এসআই তোফাজ্জেল হোসেন তাঁর আবেদনে মামুন খালেদের এক দিন, আফজাল নাছেরের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

এ মামলায় মামুন খালেদ ও আফজাল নাছেরকে আগেও রিমান্ডে নেওয়া হয়েছিল।

গত ২৫ মার্চ দিবাগত রাতে গ্রেপ্তার হন মামুন খালেদ। পৃথক দুই মামলায় তাঁর এখন পর্যন্ত পাঁচ দফায় রিমান্ড মঞ্জুর হয়েছে।

গত ২৯ মার্চ দিবাগত রাতে গ্রেপ্তার হন আফজাল নাছের। পৃথক দুই মামলায় তাঁর এ পর্যন্ত চার দফায় রিমান্ডে মঞ্জুর হয়েছে।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামে দলটির এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, যুবদল নেতা মঈনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন