২৫/০২/২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, এলপিজি গ্যাসের দাম আগে যেখানে ২২০০ থেকে ২৩০০ টাকায় পৌঁছেছিল, বর্তমানে তা কমে ১২৮০ টাকার মধ্যে এসেছে। ধীরে ধীরে অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত অভিজ্ঞতার আলোকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করবেন এবং সেই অভিজ্ঞতাই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

বরকত উল্লাহ বুলু জানান, পুরো বেগমগঞ্জ উপজেলায় প্রায় ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে। পরবর্তীতে ঈদ সামগ্রীও বিতরণ করা হবে বলে তিনি জানান।

তিনি বেগমগঞ্জের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাহে রমজানে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। যাতে তারা সুন্দরভাবে ইফতার করতে পারে, সে জন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

দেখুন- কাপ্তাই হ্রদে ঝুঁকি নিয়ে চলছে ট্যুরিস্ট বোট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন