০২/০৩/২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে : শাহ্ নাওয়াজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে দেশের অগণিত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে— এমন প্রতিশ্রুতি দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “দেশে অগণিত শিক্ষিত তরুণ ভাই-বোন রয়েছে, যারা বেকারত্বের কষাঘাতে ভুগছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিক্ষিত ভাইদের বেকার সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে।”

শাহ্ নাওয়াজ আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিক বা না দিক— মরণ পর্যন্ত ধানের শীষের পক্ষেই থাকবো। বিএনপি আমার বিশ্বাস, আমার জীবন।”

তিনি জানান, “হাতিয়ায় বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন আমার বাবা মাওলানা আব্দুল হাই (আব্দুল হাই চেয়ারম্যান), সাবেক প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম কালামসহ কয়েকজন ত্যাগী নেতা। তাঁদের হাত ধরেই এই দ্বীপে বিএনপির সূচনা হয়েছিল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শাহ্ নাওয়াজ বলেন, “শেখ হাসিনার অপশাসন, জুলুম-নির্যাতনের সময়েও আমি রাজপথে ছিলাম, মানুষের অধিকারের পক্ষে লড়েছি।”

হাতিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই মাটিতেই আমার জন্ম, এই বাতাসে আমি বড় হয়েছি। দ্বীপের মানুষ আমার আত্মার আত্মীয়। নদীভাঙন রোধ ও যাতায়াত ব্যবস্থা উন্নয়নে আমি কাজ করবো।”

কর্মসূচিতে জাহাজমারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন।

বিজ্ঞাপন

পড়ুন : নিরাপদ পানির দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন